IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
একটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলনইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিকরাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎজুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামী মঙ্গলবারমান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাতানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যাইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলাকুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহতরাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে
সিরাজগঞ্জে -‎সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরের দিকে পৌর শহরের সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এর নিজ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

‎বৃক্ষরোপণ্য আলোচনা সভায় সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের ছাড়া বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, পরিবেশ রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করে শুধু গাছ লাগালেই হবে না প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মপরিল্পনা অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ লাখ বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরিতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

‎এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন রিপন, মোঃ মনসুর রহমান, মোঃ মনজুর রহমান, মোঃ রায়হান উদ্দিন, মমওলানা হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, অভিজিত পাল, মোঃ রাকিব হাসান, অনিকা খাতুন, সাধনা রাণী দেবনাথ,এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল, আহ্বায়ক এসএম জুয়েল রানা, যুগ্মআহ্বায়ক শহর ছাত্রদলআকাশ, সবুজ রায়হান বিজয় সহ সভাপতি জেলা ছাত্রদল, সবুজ যুগ্মআহ্বায়ক সদর উপজেলা ছাত্রদল, মিনাল আহমেদ ইদুল যুগ্ম আহ্বায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল, তানজিল, মামুন আশিক, বাদল,সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মী ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031