IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> একটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তার

একটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ‘একটি কিনলে একটি ফ্রি’ ও ‘শতভাগ ক্যাশব্যাক’-এর প্রলোভন দেখিয়ে সিলেটের শত শত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা আলোচিত ‘আঁখি সুপার শপ’-এর পরিচালক আসমা শারমিন আঁখি (৩২)কে গ্রেপ্তার করেছে রাজশাহীর বাগমারা থানা পুলিশ। প্রায় সাড়ে চার বছর ধরে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে রোববার রাতে রাজশাহী নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসমা শারমিন আঁখি রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর আলম (৩৭) পাবনার বেড়া উপজেলার পুনডুরিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে।

পুলিশ জানায়, আঁখির বিরুদ্ধে ১৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে তার সঙ্গে থাকা স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাগমারা থানার উপপরিদর্শক শিহাব উদ্দিন জানান, ২০২২ সালে সিলেটে মামলা হওয়ার পর থেকেই আঁখিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। তবে তিনি বিভিন্ন কৌশলে আত্মগোপনে ছিলেন। অন্যের নামে নিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করে গাজীপুরে অবস্থান করে ‘এসএম ওয়েল মিলস’ নামে একটি প্রতিষ্ঠান চালু করে অনলাইনে তেল বিক্রি শুরু করেন। এছাড়া অন্যের নামে নিবন্ধিত মোবাইল নম্বরে নগদ হিসাব খুলে টাকা লেনদেন করতেন।

সম্প্রতি পিরোজপুরের এক ব্যক্তির নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালুর সূত্র ধরে নতুন করে অনুসন্ধান শুরু করে পুলিশ। পরে আঁখি প্রায় সাত মাস ধরে রাজশাহী শহরে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে শনিবার থেকে রাজশাহী নগরীতে অবস্থান করে বাগমারা থানা পুলিশ। কয়েক দফা অবস্থান পরিবর্তন করেও শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘আঁখি সুপার শপ’ ফেসবুক পেজের মাধ্যমে ‘একটি পণ্য কিনলে একই পণ্য আরেকটি ফ্রি’ এবং ‘শতভাগ ক্যাশব্যাক’সহ নানা আকর্ষণীয় অফারের প্রচারণা চালাত। মোটরসাইকেল, ইলেকট্রনিকস পণ্য ও গ্রোসারি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের নামে ৩০ ও ৯০ দিনের প্যাকেজ ঘোষণা করা হতো। এসব অফারে আকৃষ্ট হয়ে ৪০০ থেকে ৫০০ গ্রাহক টাকা জমা দেন বলে অভিযোগ রয়েছে।

গ্রাহকদের অভিযোগ, এভাবে প্রতিষ্ঠানটি প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। পরে ২০২১ সালের ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দিয়ে আঁখি ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। এরপর প্রতারিত গ্রাহকেরা মামলা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের গ্রেপ্তার এবং টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হয়। বিভিন্ন কৌশলে অবস্থান পরিবর্তন করেও শেষ পর্যন্ত তিনি পুলিশের নজর এড়াতে পারেননি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আঁখির বিরুদ্ধে থাকা মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31