IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার‘অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই মূল চালিকাশক্তি মাদক-জুয়া’নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা দিনব্যাপী কর্মশালানতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোক এর উত্তর বাংলার প্রথম স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জে এর উদ্বোধন উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর,বুধবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র আয়োজনে এবং জার্মানির দাতা সংস্থা ‘ব্রেড ফর দি ওয়ার্ল্ড’-এর সহায়তায় এই সভার আয়োজন করা হয়। “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় উপজেলা প্রশাসন সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম এবং সংস্থার পক্ষে মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন সহসমন্বয়কারী শাহাবুদ্দিন।

সভায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: আব্দুর রহমানসমাজসেবা অফিসারের প্রতিনিধি ইকবাল হোসেনউপজেলা মহিলা বিষয়ক অফিসারের প্রতিনিধি মো: সোহেল রানাউন্মুক্ত আলোচনা পর্বে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের নিজ নিজ সম্প্রদায়ের দাবি ও সমস্যা তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, শ্রী রনজিত রাই, বিউটি তির্কী, সিষ্টি টুডু, সিলভিয়া মূর্মূ, প্রবাস হের্মরম ও জুলেখা হাঁসদা।

এছাড়াও নাগরিক সমাজ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আতিকুর রহমান, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুস্তাফিজুর রহমান এবং সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইনুল ইসলাম। সভায় স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।মুক্ত আলোচনা শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সরকারি সেবা প্রাপ্তির সহজ প্রক্রিয়াগুলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। একই সাথে পিছিয়ে পড়া ও ভুক্তভোগী মানুষের যেকোনো সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031