ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রোপণ করা বনজ,ফলজ এবং ঔষধি গাছের চারা গুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পরিদর্শন চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান
চলতি সপ্তাহে উপজেলার ভাল্লুক গাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে ঘুরে ঘুরে রোপণকৃত গাছগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে চারাগাছ গুলো কেবল রোপণের যেন সীমাবদ্ধ না থাকে বরং সেগুলোর সঠিক বেড়ে ওঠা নিশ্চিত করতে স্থানীয় এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন ইউএনও।
গাছের চারাতে নিয়মিত পানি দেওয়া, বেড়া দিয়ে সুরক্ষা নিশ্চিত করা, এবং পরিচর্যার করার জন্য তিনি এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন এবং প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন,”পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও টেকশই পুঠিয়া গড়ে তোলার লক্ষ্যে এসব চারা রোপন করা হয়েছে। তবে চারা রোপনের চেয়ে সেটিকে যথাযথ পরিচর্যা করে বড় করে তোলা আরো বেশি গুরুত্বপূর্ণ। স্থানীয় সকলের সামাজিক দায়িত্ববোধ ও সহযোগিতা থাকলে এই উদ্যোগটি সফল হবে”উপজেলা প্রশাসনের এই তৎপরতা ও সরাসরি তদারকিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সার্বিক পরিচর্যার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


