IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা’বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩পোরশায় মাদক, নগদ অর্থসহ মাদক সিন্ডিকেটের দুইসদস্য গ্রেফতারদিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন চাঁপাইনবাবগঞ্জের কাজলজাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং নরদাশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী।

পুলিশ জানায়, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বাগমারা থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার আদালতে পাঠানো হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031