ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলা ও এডিস মশার বিস্তার রোধে ওরোগ প্রতিরোধে
পৌরসভার বিভিন্ন এলাকায় পরিবারেরদের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় পৌর শহরের অফিসার্স ক্লাব সিরাজগঞ্জে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি) কর্মসূচি, সিরাজগঞ্জের আয়োজনে মশারি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ মোঃ আমিনুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রকোপ আগের তুলনায় অনেক বেশি বিস্তার লাভ করছে। শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু এখন শুধু একটি মৌসুমি রোগ নয়, এটি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি অপসারণ করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে যাবে।” আজকে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে পৌরসভা বসবাসকারীদের মাঝে বিনামূল্যে মশারী বিতরণ করা হচ্ছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভালো উদ্যোগ। সামাজিক পরিবর্তনের জন্য তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থা নয়, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।”ব্র্যাকের অফিসার ব্র্যাক সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর মো: মাহফুজুর রহমান তিনি জানান, সিরাজগঞ্জ শুরু হলেও ব্র্যাকের এ কার্যক্রম চলবে। বাংলাদেশে ডেঙ্গু একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশার বিস্তার ও ডেঙ্গুর মৌসুমী সীমানা পরিবর্তিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডেঙ্গু প্রতিরোধে সম্প্রদায়ভিত্তিক সচেতনতা, পরিবেশ ব্যবস্থাপনা ও নিয়মিত নজরদারি সবচেয়ে কার্যকরী পদ্ধতি। স্থানীয় পর্যায়ের এসব উদ্যোগ জাতীয় স্বাস্থ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।আলোচনা সভা ও মশারী বিতরণ অনুষ্ঠানে ব্র্যাক সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর মো: মাহফুজুর এর সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোঃ শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা পরিষদ কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা, হেল্প ডেস্ক শাখা, ই-সেবা কেন্দ্র, ব্যবসা বাণিজ্য শাখা)ফারজানা রহমান তন্বী, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সহ আরো অন্যন্যরা উপস্থিত ছিলেন।



