IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা

সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : সাংবাদিকদের মধ্য পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ করার লক্ষ্যে নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভার আয়োজন করেছে রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাব (টি.এস.সি) পরিবার।

বুধবার ৩০ শে সেপ্টেম্বর তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম, রায়হান আলীর উপস্থাপনায় দিনব্যাপী রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পোড়ামাটির লীলাভূমি ঐতিহ্যবাহী শিব-নদীতে আয়োজিত এই ভ্রমণে ক্লাবের সদস্য গণমাধ্যমকর্মী ও উপদেষ্টা মন্ডলীরা আনন্দ উপভোগ করেন ও একসাথে সময় কাটান।

এ সময় তারা সাংবাদিকতার বিভিন্ন দিক, সমসাময়িক বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ভ্রমণে নেতৃত্ব দেন তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ সোহানুল হক পারভেজ ও সাধারণ সম্পাদক এম রায়হান আলী। এতে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি তানোর সাংবাদিক ক্লাব পরিবারের প্রধান উপদেষ্টা ও খন্দকার গ্লোবাল কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এম.ডি) সিনিয়র সাংবাদিক মোঃ রুহুল আমিন খন্দকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আক্তারুজ্জামান রঞ্জু, ক্লাবের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক, ক্লাবের উপদেষ্টা ও সাবেক তানোর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আব্দুল মালেক, ক্লাবের উপদেষ্টা ও তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সভাপতি মোঃ শমসের আলী সরকার, তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ডাঃ আঃ হান্নান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সরোয়ার হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক রবিউল ইসলাম সহ-সভাপতি, সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক আনোয়ার পারভেজ বাবু সাংগঠনিক সম্পাদক, গাজিউল ইসলাম মাসুদ সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম অর্থ সম্পাদক, সাংবাদিক হাফিজুল ইসলাম প্রচার সম্পাদক, মমতাজ খাতুন মুক্তা মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আরিফ হোসাইন প্রেস সম্পাদক, সাংবাদিক শাওন সরকার সদস্য, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক শাহরিয়ার নাফিস, মেহেদী হাসান বিপুল সদস্য, মোঃ জুবায়ের মামুন সদস্য, মোঃ আনোয়ার বাবু সদস্য, মোঃ মশিউর রহমান সদস্য, লিটন সাহেব প্রমুখ।

নদীর মনোরম পরিবেশে আয়োজিত এ নৌকা ভ্রমণে সাংবাদিকরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের পক্ষে ক্লাবটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক টিপু সুলতান বলেন, সাংবাদিকতার মত দায়িত্বশীল পেশায় পারস্পরিক আস্থা সহযোগিতা ও শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানের প্রধান অতিথি : সাংবাদিক রুহুল আমিন খন্দকার তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের মধ্য সৌহার্দ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য আরও সুসংহত করায় এ আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য। ভবিষ্যতেও সদস্যদের সম্পৃক্ত তাই এমন গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় অনুষ্ঠানের প্রধান উদ্বোধক সাংবাদিক নুরে ইসলাম মিলন ভার্চ্যুয়ালে যুক্ত হয়ে তার বক্তব্যে বলেন, একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতার বিকল্প নেই আজকের এই নৌকা ভ্রমণ সেই বন্ধনকে আরো দৃঢ় করার একটি প্রয়াস। আজকে উপস্থিত হতে না পারলেও আপনাদের জন্য সার্বিক সহযোগিতা সারাজীবন আমার পক্ষ থেকে থাকবে এবং আগামীতে যেকোন প্রোগ্রাম উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ তার বক্তব্যে বলেন, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ আমাদের সকল সাংবাদিককে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930