IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগসিংড়ায় দুই শতাধিক ভ্যান নিয়ে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রানিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগসিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সসিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটকনিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রম

চারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রম


ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার অধিকাংশ শাখা ডাকঘরের নেই কোন নিজস্ব ভবন। কোথাও পোষ্ট মাষ্টারের বাড়ীর বেলকোনীতে, আবার কোথাও বাড়ীর ঘরের কোনায় আবার কোথাও চলছে ভাড়া করা ঘরে। এসব শাখা ডাকঘরের টানানো সাইনবোর্ডে ডিজিটাল লেখা থাকলেও কোথাও নেই ডিজিটালের ছোয়া। এছাড়াও অধিকাংশ শাখা ডাকঘর থাকে বন্ধ। সেবা নিতে গিয়ে অনেকেই ফিরে যান বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অধিকাংশ শাখা ডাকঘর দেখতে সরজমিনে গেলে পাওয়া যায় এমন চিত্র।

তবে উপজেলা সদরে অবস্থিত ডাকঘরে পাওয়াযায় সব ধরনের সেবা। সরজমিনে বৃহস্পতিবার সকাল ১০ টায়সদর ইউনিয়নের পরানপুরহাট শাখা ডাকঘরে গিয়ে দেখা যায়,সেখানে দায়িত্ব প্রাপ্ত পোষ্ট মাষ্টার নেকছার আলীর বসত বাড়ীর বাইরে সাইনবোর্ডটানানো রয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত পোষ্ট মাষ্টার নেকছার আলীকে পাওয়া যায়নি। এসময়তার স্ত্রী শরিফা বেগম বলেন, এতাক্ষন তিনি ছিলেন। দতরেবকিছুক্ষন আগেই তিনি মাঠে গেছেন জমিতে থাকা ঘাসের জমিতে। সকাল ১১ টায় বাকরা শাখা পোষ্ট অফিসের খোজে গেলে সেখানে দায়িত্ব প্রাপ্ত আরিফুল ইসলামের নিজস্ব বসত বাড়ীর বাইরে টানানো রয়েছে বকাকরা ডিজিটাল সাইন বোর্ড।তবে নেই দায়িত্ব প্রাপ্ত পোষ্ট মাষ্টার আরিফুল ইসলাম।

এসময় ফোনে তিনি জানান জরুরী কাজে নন্দনগাছী এসেছি বোনের বাড়ীতে। অফিস সময়ে অফিসে না থেকে বাইরে যাওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জরুরী দরকার এজন্য এসেছি। ডিজিটাল সাইন বোর্ড টানানো তাহলে সেবা গ্রহিতারা ডিজিটাল সেবা পান কি করে। এমন প্রশ্নে আরিফুল ইসলাম বলেন, মেশিনটি কিছুদিন যেতে না যেতেই নষ্ট হয়ে গেছে। এরপর ডাকরা শাখা ডাকঘরে গিয়ে দেখা যায়, জরাজীর্ন একটি পরিত্যাক্ত ভবনে ঝুলছে ডাকরা ডিজিটাল পোষ্ট অফিসের সাইন বোর্ড। সেখানে বাইরে দরজায় ঝুলছে বড় তালা। এছাড়াও নিমপাড়া ইউনিয়নের শাখা ডাকঘরের নিজস্ব ভবন থাকলেও সেটিও পাওয়া যায় বন্ধ। এলাকাবাসীর অভিযোগ এসব শাখা ডাকঘরে বেশীর ভাগ সময়ে থাকে তালা বন্ধ। জরুরী কোন কাজে গেলে পাওয়া যায় না সেবা। তবে উপজেলা সদরে অবস্থিত ডাকঘরে গেলে মেলে সেবা।

ডাকরা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন,চিঠি আসলে পাওয়া যায়। তবে চিটি পোষ্ট বা অন্য কারনে দরকার হলে বন্ধ থাকে পোষ্ট অফিস। সাইন বোর্ডে ডিজিটাল লেখা থাকলেও কোন দিনই পাওয়া যায়নি ডিজিটালেরছোয়া।

সদর ইউনিয়নের বাসিন্দা সেতাব আলী বলেন, আমার ছেলে বাইরে থাকেন। তাই একদিন পরানপুরহাটশাখা ডাকঘরে গিয়ে মাষ্টারকে পায়নি। পরে ঘুরে আসছি। এরপরআর যাওয়া হয়নি।

নন্দনগাছী এলাকার বাসিন্দা স্বপন বলেন, আজ কয়েক দিন থেকে জরুরী একটা কাজে পোষ্ট অফিসে ঘুরছি। কিন্তু খোলা পাওয়া যাচ্ছে না। বেশীর ভাগ সময়ই থাকে নন্দনগাছী পোষ্ট অফিস বন্ধ।সেবা গ্রহিতারা সেবা নিতে এসে সেবার পরিবর্তে পাচ্ছেন চরম ভোগান্তি।

এ বিষয়ে চারঘাট উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার মোসা: রিফাত আরা বলেন, নিয়মঅনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শাখা অফিসের দায়িত্ব প্রাপ্তরা অফিসে উপস্থিত থাকা বাধ্যতা মুলক।

এ বিষয়ে রাজশাহীর পোস্ট মাস্টার জেনারেল মো:রাকিব বিশ্বাস বলেন, পর্যায়ক্রমে সব শাখা পোস্ট অফিসই সরকারি দালান ভবন পাচ্ছে। যেখানে নেই,সেখানে জমিনা থাকায়বা কেউ জমি দান করে নাই। তাই ভবনহচ্ছে না। জমি পেলেই সরকারি ভাবে সেখানে ভবন নির্মাণ করে দেওয়া হবে। অন্য দিকে অফিস সময়ে দায়িত্ব প্রাপ্তরা উপস্থিত না থাকার বিষযটি জেনে ইতিমধ্যেই তদন্ত করতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930