IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীরাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পৃথক দণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এর মধ্যে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন করায় এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তা। সেখানে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে তাহেরপুর পৌরসভার নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালানো হয়। সেখানে একইভাবে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম (৬২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, এসআই (নিরস্ত্র) এসএম আব্দুল আলিম, এসআই (নিরস্ত্র) রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ