ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ‘হাত ধোয়া দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা প্রসেনজিৎ সাহার ২৮ অক্টোবর সকাল ১০ টার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা হল রুমে হাত ধোয়া দিবস এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ারা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল আউয়াল এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সঠিকভাবে হাত ধোয়ার আহ্বান জানান। এ সময় হাত না ধুয়ে খাবার খেলে অথবা কোন ব্যক্তির শরীরে রোগ থাকলে হাতের মাধ্যমে পরস্পরের মধ্যে রোগ সংক্রমিত হয়। নানা ছোঁয়াচে রোগ ও জীবাণু সংক্রামক ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আরো আলোচনা করেন।



