ধূমকেতু প্রতিবেদক : “ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি। ” এই প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এগ্রো মাইক্রোইন্টারপ্রাইচ ডেভেলপমেন্ট ইউনিট এর আওতায় আদর্শ খাদ্য ডিমের পুষ্টিগুণ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে ক্যাস্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০৩ নভেম্বর বেলা বারো’টায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ এর আয়োজনে এবং পিকেএসএফ অর্থায়নে জাহানাবাদ শতফুল স্কুল হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খোন্দকার সাগর আহমদ, শতফুল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাব্বির রহমান শিশির, শতফুল বাংলাদেশ এর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী কৃষি কর্মকর্তা মাহাতাবুর রহমান , সহকারী মৎস্য কর্মকর্তা মুফাসসিরুল করিম, মাওলানা আফজাল হোসেন, আতাউর রহমান, বিপ্লব হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী ঈমাম, মোয়াজ্জিন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সর্ব শেষে শিক্ষার্থীদের মেধা যাচাই, ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আদর্শ খাদ্য ডিমের পুষ্টিগূণ বিষয়ে সম্যক ধারণা দেয়া হয়।


