IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসকফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১মোহনপুরে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইনমান্দায় নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণচাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধারগোদাগাড়ীতে ১৫০ কেজি কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে এক লাখ ৮হাজার টাকা জরিমানানাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রপ্তদের মিলনমেলানারায়ণগঞ্জে এসআরবি-০৫ ও ১১ যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক‘আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর’গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার’মহাদেবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগমান্দায় নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধারইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, অন্তত ২৬ জন নিহতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, বন্ধ মেট্রোরেল স্টেশন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১

ফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশ করে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।

সোমবার ২ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানার বর্ধনপুর গ্রামের মো. মুরশিদ আলীর ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিজানুর রহমান বাংলাদেশ পলিটেকনিক, হেতেমখাঁ, রাজশাহীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি হিসেবে পরিচিত।

আরএমপি জানায়, গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে তৈরি গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি, এআই-নির্ভর বিভিন্ন উসকানিমূলক ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোড আইনে দুটি মামলা রয়েছে।

প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31