IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> হঠাৎ লাল পানিতে ডুবে গেল পুরো গ্রাম!

হঠাৎ লাল পানিতে ডুবে গেল পুরো গ্রাম!

ধূমকেতু নিউজ ডেস্ক : দেখলেই মনে হবে যেনো ‘রক্তের বন্যা’! এমন টকটকে গাঢ় লাল পানিতেই ডুবে গেছে পুরো গ্রাম। যার অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জেংগট নামে একটি গ্রামে।

জেংগট দেশটির মধ্য জাভা প্রদেশে অবস্থিত একটি ঐতিহ্যে ভরপুর গ্রাম। ঐতিহ্যগতভাবে এই গ্রামে রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত। জেংগটে বৌদ্ধদের বহু পুরাকীর্তি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতি পেকলঙ্গনে বন্যা হয়। বন্যার পানি কয়েকটি বাটিক টেক্সটাইলে ঢুকে পড়ে। শনিবার (৬ ফেব্রুয়ারি) টেক্সটাইলগুলোতে রাখা লাল রঙ পানিতে মিশে তা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই লাল পানির বন্যায় ডুবে যায় গ্রামটি।

লাল পানিতে গ্রাম নিমজ্জিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পেকলঙ্গনের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সংস্থার প্রধান দিমাস আরগা যোধা। তিনি রয়টার্সকে জানিয়েছেন, ‘বাটিক টেক্সটাইল গুলোর রঙের কারণে লাল পানির বন্যার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে মানুষ বেশ কৌতূহলী। তবে কিছুক্ষণ পর তারা হতাশ হয়ে যাবেন। কারণ কিছুক্ষণ বৃষ্টি হলেই পানির রঙ স্বাভাবিক হয়ে যাবে।’

তবে এমন রক্তের মতো লাল পানি ছড়ানোর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকে শঙ্কার কথাও জানিয়েছেন। আইয়াহ-ই-আরিক নামে এক টুইটার ব্যবহারকারী ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘এই ছবিগুলো যদি বিভ্রান্তি ছড়াতে পারদর্শী খারাপ কারও হাতে যায়, তবে তা ভয়াবহ হতে পারে।’

আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, অনেকে এই ছবি ব্যবহার করে গুজব ছড়াতে পারে। লিখতে পারে— ‘কি মর্মান্ত্বিক! রক্তক্ষয়ী বৃষ্টি! এটি পৃথিবীর সমাপ্তি ঘনিয়ে আসার লক্ষণ!’

তবে পেকলঙ্গনে বন্যায় এমন রঙিন পানি ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। গত মাসে জেংগটের পাশের একটি গ্রামে সবজু রঙের পানি ছড়িয়ে পড়েছিল। একইভাবে তখন নেটিজেনরা সবুজ বন্যার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করছিলেন।

তবে বন্যার পানিতে এভাবে কেমিকেলযুক্ত রঙ ছড়িয়ে পড়ায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও আলোচনায় নিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন— কেমিকেল মিশে বিষাক্ত হয়ে পড়া এই পানি নদীতে নেমে গেলে বা স্থানীয় পুকুর-ডোবায় জমে থাকলে তা পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।

তথ্যসূত্র : বিবিসি ও সিএনএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31