IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতীয় আকাশ ব্যবহারের অনুমতি পেল ইমরান খানের ফ্লাইট

ভারতীয় আকাশ ব্যবহারের অনুমতি পেল ইমরান খানের ফ্লাইট

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে প্রতিবেশী ও চিরবৈরী ভারত। সূত্রের বরাতে এনডিটিভি ও ইন্ডিয়া টুডে এমন খবর দিয়েছে।

২৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো শ্রীলংকা সফরে যান ইমরান খান। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজেদের আকাশপথ ব্যবহারে অনুমতি দেয়নি পাকিস্তান।

তখন মোদির বিরুদ্ধে অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল প্রতিবেশী দেশ।

পাকিস্তান ভিভিআইপি বিশেষ ফ্লাইটের অনুমোদন না দেওয়ায় তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইসলামাবাদ সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতি থেকে বেরিয়ে গেছে।

এর আগে কলোম্বো সফরে শ্রীলংকার পার্লামেন্টে ইমরান খানের ভাষণ পরিকল্পনা বাতিল করছে শ্রীলংকা। এই সিদ্ধান্তের সপক্ষে শ্রীলংকান গণমাধ্যম বিভিন্ন যুক্তি দেখিয়েছে।

করোনা মহামারী শুরু হওয়ার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে শ্রীলংকা সফরে যাচ্ছেন ইমরান খান।

এ সফরে শ্রীলংকান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা ও পররাষ্ট্রমন্ত্রী দিনেশ গুনাওয়ারডেনার সঙ্গে বৈঠক করবেন ইমরান খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31