IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতি
Home >> টপ নিউজ >> প্রবাস >> জর্ডানে অক্সিজেন সঙ্কটে ৮ রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

জর্ডানে অক্সিজেন সঙ্কটে ৮ রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : জর্ডানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন স্বল্পতার কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অন্তত ৮ রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত রোগীদের স্বজনরা বিক্ষোভ করেন। ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শনিবার ভোররাতে রাজধানী আম্মানের ২০ কিলোমিটার পশ্চিমে সল্ট শহরের নিউ সল্ট সরকারি হাসপাতালে অক্সিজেন বিভ্রাটের ওই ঘটনা ঘটে। এতে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি বিভাগ ও করোনাভাইরাস ওয়ার্ডে অক্সিজেন সঙ্কট দেখা দেয়।

ঘটনার পর রোগীদের দেড় শতাধিক আত্মীয়-স্বজন হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। তারা হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে সেখানে মোতায়েন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা তাদের বাধা দেন।

এদিকে এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন জর্ডানের প্রধানমন্ত্রী বশির আল খাসাওনেহ। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে এ ঘটনায় নিজের ‘নৈতিক দায়’ স্বীকার করে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

ঘটনার পর পরই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেছেন। ঘটনার নিন্দা জানিয়ে হাসপাতালের পরিচালককে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

এক ভিডিও ফুটেজে হাসাপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাকে খুব রাগান্বিত হতে দেখা যায়। এ সময় তাকে হাসপাতালের ডিরেক্টর সঙ্গে উচ্চস্বরে কথা বলতেও দেখা যায়। তিনি বলছিলেন, ‘কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো? এটা মেনে নেওয়া যায় না।’

জানা যায়, ওই হাসপাতালে শনিবার সকাল ৬টা থেকে অক্সিজেন স্বল্পতা শুরু হয়। যেটা চলে সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, জর্ডানে কোভিড-১৯ সংক্রমণ হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করেছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে গত সপ্তাহে কঠোর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেয় দেশটি। এরপর শুক্রবার থেকে ফের পূর্ণ লকডাউন জারি করে।

বৃহস্পতিবার সেখানে আট হাজার ৩০০ নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে দেশটি জানিয়েছে। এ পর্যন্ত চার লাখ ৬৫ হাজার রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে পাঁচ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31