IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনায় আক্রান্ত সাড়ে ১৩ কোটি ছাড়াল

করোনায় আক্রান্ত সাড়ে ১৩ কোটি ছাড়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বিশ্বব্যাপী বেড়েই চলেছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিস্কার ও এর প্রয়োগ চলমান থাকলেও এর প্রকোপ কমছে না কিছুতেই। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

ইতোমধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ২৮ হাজার এবং সংক্রমিত হয়েছে ১৩ কোটি ৫২ লাখের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে সারাবিশ্বে প্রায় ১৩ সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য হিসেবে আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ০৬৪ জন। এই মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ২৮ হাজার ৫৭৫ জনের। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ৯০২ জন।

বিশ্বে করোনাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৪ হাজার ৮৪০ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৮ লাখ ২ হাজার ৭৭২ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৭৬৬ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৪১৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৮৮৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ২ হাজার ৭৮৩ জন। মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৪৬৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৮৭ হাজার ৯৪০ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৪৯ লাখ ৮০ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৮ হাজার ৩৯৫ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৬৩৯ জন।

তালিকার পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৬ লাখ ২৩ হাজার ৯৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২ লাখ ৪৮ হাজার ৭০০ জন।

এরপর করোনাভাইরাস শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31