IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ না দিলে যেতে পারবে না সুয়েজের সেই জাহাজ!

১০০ কোটি ডলার ক্ষতিপূরণ না দিলে যেতে পারবে না সুয়েজের সেই জাহাজ!

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা এক সপ্তাহের প্রাণান্ত চেষ্টায় সুয়েজ খাল আটকানো দৈত্যাকার জাহাজ এভার গিভেন নড়েছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি মুক্ত নয় সেটি। পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিলে জাহাজটিকে মিসর ছেড়ে বেরোতে দেয়া হবে না বলে জানিয়েছে সুয়েজ কর্তৃপক্ষ। আর সেই ক্ষতিপূরণের অংক হতে পারে ১০০ কোটি ডলার পর্যন্ত।

সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি গত সপ্তাহে স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, তদন্ত শেষ না হওয়া এবং ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত জাহাজটি এখানেই থাকবে।

তিনি বলেন, আমরা দ্রুত সমঝোতার আশা করছি। যে মুহূর্তে তারা রাজি হবে, জাহাজটি তখনই যাওয়ার অনুমতি পাবে।

রাবি জানিয়েছেন, মিসরীয় কর্তৃপক্ষ জাহাজটির মালিকপক্ষের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করতে পারে।

জাহাজটিকে নড়াতে কাজ করা ৮০০ শ্রমিকের পারিশ্রমিক, ব্যবহৃত যন্ত্রপাতির খরচ এবং ড্রেজিংয়ের কারণে খালের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হবে। তাছাড়া, এভার গিভেন মাঝপথে আটকে থাকায় সুয়েজের দু’পাশে যে ৪০০ জাহাজ আটকা পড়েছিল, তাদের অর্থও ফিরিয়ে দেয়া হবে।

অবশ্য এই ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের হিসাব ঠিক কীভাবে বের করা হয়েছে, তা ব্যাখ্যা করেননি এ কর্মকর্তা।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান রেফিনিটিভের হিসাবে, সুয়েজ অবরুদ্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৯৫ মিলিয়ন ডলার ট্রানজিট ফি হারিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ।

তাছাড়া, মিসর কাদের কাছ থেকে এই ক্ষতিপূরণ আদায় করবে সেটাও পরিষ্কার নয। কারণ বিশালাকার কার্গো জাহাজটি জাপানের মালিকানাধীন, পানামার পতাকাবাহী এবং তাইওয়ানের ‘এভারগ্রিন’ কোম্পানির মাধ্যমে পরিচালিত। আবার এর সব নাবিক ও ক্যাপ্টেন ছিলেন ভারতের নাগরিক।

এভার গিভেনের জাপানি মালিক শোয়েই কাইজেন কাইশা লিমিটেড জানিয়েছে, তারা এখনও মিসরীয় কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ সংক্রান্ত কোনও বার্তা পায়নি।

আর জাহাজটির পরিচালনা কর্তৃপক্ষ এভারগ্রিন মেরিন করপোরেশনের প্রেসিডেন্ট এরিক হিসি বলেছেন, তারা কার্গো বিলম্বের দায় থেকে মুক্ত। কারণ সেটি ইনস্যুরেন্সের মাধ্যমে পূরণ হয়।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ইনসাইডার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31