IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৯০ জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৬০২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৫ কোটি ২০ লাখ ৪ হাজার ৯১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৯৩ হাজার ৬৯২ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ কোটি ৯২ লাখ ৭২ হাজার ২৮১ জন।

বিশ্বে করোনায় সর্বাধিক শনাক্ত ও মৃত্যুর তালিকায় এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৯৭৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৫৫ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ১৪২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন শনাক্ত রোগী ৫৮ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৭৭২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৯৭৪ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯০ হাজার ৫৫ জন মারা গেছেন।

এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ছাড়িয়ে শনাক্ত হয়েছে ৪ লাখেরও বেশি রোগী। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৫২২ জন করোনা রোগী।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জনের। মোট মৃত্যু বেড়ে দাাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৮৩৫। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৩ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৯৬২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৮৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৫৩৮ জন।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬ লাখ ১৬ হাজার ৬৮৯ জন রোগী। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৫১৪ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৪০ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৭৬ জন আর শনাক্ত ২৪ হাজার ২৯৯ জন।

রাশিয়াকে টপকে শনাক্তের দিক দিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তুরস্কের নাম। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৮ লাখ ২০ হাজার ৫৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৪০ হাজার ১৩১ জন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ২৩ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৯৪ জন আর শনাক্ত ৩১ হাজার ৮৯১ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে রাশিয়া। এরপরে সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৪৫০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন রোগী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31