IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতজুড়ে ১ দিনে ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ভারতজুড়ে ১ দিনে ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু


ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান আনাস মুজাহিদ। দিল্লির এক কোভিড-১৯ হাসপাতালের জুনিয়র রেসিডেন্ট ডাক্তার আনাস একা নন, কোভিডের শিকার হয়েছেন তাঁর মতো অসংখ্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে মোট ২৪৪ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলো। ২৬ বছরের আনাস তাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ।

আইএমএ-এর পরিসংখ্যান বলছে, গত রোববারই ভারতজুড়ে ৫০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোভিডে মারা গেছেন। আইএমএ-র সাধারণ সচিব জয়েশ লেলে বলেন, “দেশ জুড়ে একই দিনে ৫০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় তরঙ্গে ২৪৪ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেলেন।”

জয়েশ আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ২৪৪ জনের মধ্যে মৃ্তদের মধ্যে ৬৯ জন বিহারের বাসিন্দা। এ ছাড়া ওই তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশে ৩৪ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত বছর কোভিড আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে মোট ৭৩৬ জন মারা গিয়েছিলেন বলে জানিয়েছে আইএমএ। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের প্রায় ১ হাজার জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর কোভিডে মৃত্যু হলো।

আইএমএ-র পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে মাত্র ৩ শতাংশের টিকাকরণ হয়েছে। ফলে ভারতের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের সকলকেই টিকা নেওয়ার জন্য আর্জি জানিয়েছে সংস্থাটি। সূত্র- এনডিটিভি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31