IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> হামাসের কাছে দুই সেনার লাশ ফেরত চাইছে ইসরাইল!

হামাসের কাছে দুই সেনার লাশ ফেরত চাইছে ইসরাইল!

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনিনের ভূখণ্ড গাজা সীমান্তে হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ পুরো দমে চলছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী হামাস ও নিরীহ ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনায় শতাধিকের বেশি বিমান হামলা চালিয়েছে। এতে গাজা প্রায় বিদ্যুতবিহীন হয়ে পড়েছে। গাজায় বেশিরভাগ বিদ্যুৎ সরবরাহ করে ইসরাইল ইলেকট্রিক করপোরেশন।

তবে সংস্থাটির কর্তৃপক্ষ ও কর্মচারীরা বিদ্যুত সংযোগ মেরামত না করার ঘোষণা দিয়েছে। তারা বলছে, হামাসের কাছে থাকা তাদের দুই সেনা সদস্যের লাশ ফেরত দিতে হবে। পাশাপাশি এক বন্দি ইসরাইলিকেও মুক্তি দিতে হবে। তারপরেই বিদ্যুৎ সংযোগ মেরামত করা হবে।

বৃহস্পতিবার ইসরাইলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

২০১৪ সালে হামাসের সঙ্গে সংঘাতে হাদার গোল্ডেন ও ওরোন শাওল নামে দুই সেনা সদস্য নিহত হয়। এ ছাড়া ইথোপিয়ান ইসরাইলি এক বেসামরিক নাগরিক এভেরা মেনগিসতু একই বছর গাজা সীমান্ত অতিক্রম করেন।

বিবিসি বলছে, হিশাস আল-সায়িদ নামে আরেকজন ইসরাইলি নাগরিক গাজায় ভ্রমণে গেলে তাকে বন্দি করে হামাস। তবে তার নাম উল্লেখ করা হয়নি।

ইসরাইল ইলেকট্রিক করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, আইইসি একটি সরকারি প্রতিষ্ঠান, এর কিছু আইনের বিধান রয়েছে এবং আমরা বিশ্বাস কারি সংঘাতের বাইরে বিদ্যুৎ একটি জরুরি পণ্য।

কোম্পানি পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ছেলেদের (নিহতদের লাশ) বাড়ি ফিরিয়ে আনা হবে।

গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন।

এদিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হুমকির মুখে পড়েছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31