IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা, সতর্ক অবস্থানে ভারত

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা, সতর্ক অবস্থানে ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : সীমান্ত নিয়ে বারবার আলোচনায় বসেও কোনো সমাধানে আসতে পারেনি ভারত এবং চীন। দু’পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সীমান্তে উত্তেজনার কারণে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

দেশটির সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে লালফৌজের কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছে। তিনি আরও বলেন, এখনও লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরানো হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, ২০২০ সালের এপ্রিল মাসের অবস্থায় যেন ফিরে আসে দুই দেশের সম্পর্ক।

সেনা প্রধান বলেন, ভারত চীনকে স্পষ্ট করে জানিয়েছে উভয় পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সেনা সরানো হতে পারে। পাশাপাশি তিনি জানিয়েছেন, পূর্ব লাদাখ সীমান্তে ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। সুতারং সেই অঞ্চলে পাল্টা সেনা মোতায়েন করছে ভারতীয় সেনাবাহিনীও। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চল দেপসাং, গোগরাসহ অন্যান্য পয়েন্টে শান্তিপূর্ণ সহাবস্থান চাইছে ভারত।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নারাভানে বলেন, দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কয়েক দিনের মধ্যেই ১২তম বৈঠকে বসবে তারা। করোনার কারণে এই বৈঠক পিছিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, কয়েক দিন আগে অরুণাচল প্রদেশ এবং চীন সীমান্ত পরিদর্শনে যান সেনা প্রধান নারাভানে। অরুণাচল প্রদেশের নর্দান বর্ডার নাগাল্যান্ডের দিমাপুরে গত ২০ মে যান তিনি। উত্তর পূর্ব অঞ্চলে সতর্কতা অবলম্বনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দেখতেই তার এই সফর।

লাদাখ সীমান্ত জুড়ে মহড়া চালাচ্ছিল চীনা সেনাবাহিনী। এর মধ্যেই লাদাখ সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের বিমান বাহিনীর প্রধান আর কে এস বাদোরিয়া। তিনি মূলত সীমান্তে ভারতের রণকৌশল ও পরিকাঠামো খতিয়ে দেখেছেন। বিমান বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেছেন তিনি।

উল্লেখ্য, গত বছর ১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ দিতে হয়েছে ২০ জন ভারতীয় জওয়ানকে। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর আরও ৭৬ জওয়ান আহত হন। এরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। এই অপ্রীতিকর পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণের পথ কী তা নিয়ে ইতোমধ্যেই একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু এখনও কমেনি উত্তেজনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31