IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আয়রন ডোমে ত্রুটি, যুক্তরাষ্ট্রের কাছে ডলার চাইল ইসরাইল

আয়রন ডোমে ত্রুটি, যুক্তরাষ্ট্রের কাছে ডলার চাইল ইসরাইল

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমের ত্রুটি সারাতে যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত এক বিলিয়ন ডলার চেয়েছে তেলআবিব।

সম্প্রতি ফিরিস্তিন-ইসরাইল সংঘাতে আয়রন ডোম নিয়ে তাদের দর্পচূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস। খবর রয়টার্স ও আরব নিউজের।

হামাসের ছোড়া কয়েক হাজার রকেট গিয়ে আঘাত হানে ইসরাইলের মূল ভূখণ্ডে। এ সব রকেটের প্রায় ৯০ শতাংশ আয়রন ডোম প্রতিহত করতে পারলেও বাকিগুলো আটকাতে ব্যর্থ হয়েছে ইসরাইল।

এ কারণে দ্রুত এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি সারাতে মরিয়া ইহুদিবাদী দেশটি। এ জন্য গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জেরুজালেম সফরে আসলে তাকে এ ব্যাপারে অবহিত করেন ইসরাইলের সামরিক বিশেষজ্ঞরা।

সিনেটর গ্রাহাম ইসরাইলকে আশ্বস্ত করেন, তিনি ওয়াশিংটনে গিয়েই বিষয়টি নিয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করবেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সাউথ ক্যারলিনা থেকে নির্বাচিত সিনেটর গ্রাহাম বিদেশে মার্কিন সামরিক সহয়তা অনুমোদন কমিটির সদস্য। আয়রন ডোমের উন্নয়নে ইসরাইলকে এক বিলিয়ন ডলার দেয়ার ব্যাপারে জো বাইডেনকে রাজি করাবেন বলেও ইসরাইলকে কথা দেন এ রিপাবলিকান সিনেটর।

উল্লেখ্য, মার্কিন সিনেটরদের বেশির ভাগ সদস্যই ইসরাইলের কাছ থেকে আর্থিক সুবধা নিয়ে তেলআবিবের হয়ে কাজ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31