IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনার টিকা নিলে ইউরোপের যেসব জায়গায় যেতে বাধা নেই

করোনার টিকা নিলে ইউরোপের যেসব জায়গায় যেতে বাধা নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসরোধী টিকা নেয়া থাকলে এখন ইউরোপের অনেক দেশেই প্রবেশের অনুমতি পাওয়া যাচ্ছে। ফ্রান্স, স্পেন, গ্রিসের মতো দেশগুলো দু’হাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের।

একনজরে দেখে নেয়া যাক কোন কোন টিকা নেয়া থাকলে এবং কোন দেশে কী নিয়মে ভ্রমণ করা যাবে-

কোন প্রতিষ্ঠানের টিকা নিয়ে ইউরোপ যাওয়া যাবে
ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃত যেকোনো টিকা নিলেই সীমান্ত উন্মুক্ত করা দেশগুলোতে ভ্রমণ করা যাবে। এর মধ্যে রয়েছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন প্রভৃতি।

ফ্রান্স ভ্রমণের ক্ষেত্রে
ফ্রান্সে যেতে হলে আগেই দুই ডোজ করোনা টিকা নিতে হবে। দ্বিতীয় ডোজ নেয়ার অন্তত দুই সপ্তাহ পরে প্রবেশ করা যাবে ইউরোপীয় দেশটিতে। ৯ জুন থেকে শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। ইইউ এবং ফ্রান্সের সবুজ তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের টিকা নেয়া থাকলে করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে টিকা না নিলে করোনা নেগেটিভ সনদ নিয়ে তারপর ঢুকতে হবে।

কমলা তালিকার দেশের ক্ষেত্রে
ফ্রান্সের অরেঞ্জ বা কমলা রঙের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশ। এই দেশগুলো থেকে কোনো পর্যটক গেলে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে দুই ডোজ টিকার পাশাপাশি করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

স্পেনে যেতে হলে
গত ৭ জুন থেকে পর্যটকদের জন্য স্পেনের দরজা খোলা। তবে সেখানে যেতে হলে টিকার দুই ডোজ ছাড়াও করোনা নেগেটিভ সনদ সঙ্গে থাকতে হবে। আর টিকার দ্বিতীয় ডোজ নেয়ার অন্তত দুই সপ্তাহ পরে স্পেনে ঢোকা যাবে।

গ্রিস ভ্রমণের ক্ষেত্রে
বিশ্বের প্রায় ৫০টি দেশের পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে গ্রিস। তবে এর জন্য টিকা নেয়ার পাশাপাশি করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এরপরেও বিমানবন্দরে করোনা টেস্ট করা হতে পারে।

সাইপ্রাসে ভ্রমণ
করোনারোধী টিকা নেয়া থাকলেই সাইপ্রাসে যাওয়া যাবে। তবে এক ডজন দেশের নাগরিকদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। দুই ডোজ টিকা নিলে ১৪ দিন কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। তবে প্লেনে ওঠার আগে সাইপ্রাস ফ্লাইট পাস নিতে হবে।

ক্রোয়েশিয়ায় যেতে
টিকা নেয়ার সনদ থাকলে ক্রোয়েশিয়ায় ঢুকতে বাধা নেই। তবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে গেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জার্মানিতে যেতে কড়াকড়ি
ইইউ’র বাইরের দেশের মানুষেরা বর্তমানে জরুরি প্রয়োজন ছাড়া জার্মানিতে ঢুকতে পারছেন না। ঢুকতে হলেও টিকা নেয়ার সনদ থাকা আবশ্যক। যেসব দেশকে করোনায় ঝুঁকিপূর্ণ মনে করে জার্মানি, সেখানকার মানুষদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে।

সূত্র: ডয়েচে ভেলে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31