IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ৭৪ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ৭৪ হাজার ছাড়াল


ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্ব। ২০১৯ সালের শেষে চীনে সংক্রমণ শনাক্ত হওয়ার পর কখনো বৈশ্বিক সংক্রমণ বেড়েছে আবার কখনো কিছুটা কমেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন মোট বৈশ্বিক সংক্রমণ কিছুটা কমলেও গত দুদিন থেকে আবার তা বেড়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭০৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৩৯৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮০৬ জন।

এর আগের দিন বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছিল ৮ হাজার ১০৩ জনের। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৭ হাজার ৯০০ জন।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৩৭৪ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮৩ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৮২৩ জনে।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৮০ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৫৭৪ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে রোমানিয়া আর পরে পাকিস্তান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31