IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা
Home >> টপ নিউজ >> বিনোদন >> রাজের লুকনো আলমারি থেকে উদ্ধার নতুন চিত্রনাট্য

রাজের লুকনো আলমারি থেকে উদ্ধার নতুন চিত্রনাট্য

ধূমকেতু নিউজ ডেস্ক : শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা কি গ্রেফতারের পরেও পর্ন-ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন? তদন্তে এমনটাই সন্দেহ করছে অপরাধ দমন শাখার কর্মকর্তারা। জাতীয় সংবাদমাধ্যমে মুম্বাই পুলিশের প্রপার্টি সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত গ্রেফতারের পরেও অন্য কর্মীদের দিয়ে পর্ন ব্যবসা চালানোর পরিকল্পনা ছিল রাজের।

মুম্বাইয়ের আন্ধেরিতে রাজ এবং শিল্পা শেঠির ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ দফতরে তল্লাশি চালিয়ে একটি গুপ্ত আলমারি পাওয়া গিয়েছে। তার মধ্যে হিন্দি ভাষায় লেখা নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে বলে জানান তিনি। চিত্রনাট্য লেখা হয়েছে রোমান এবং দেবনগরী লিপিতে। যদিও সেই চিত্রনাট্য আদৌ পর্নের জন্য, নাকি যৌন উদ্দীপক ছবির জন্য, সেই বিষয়ে আপাতত ধোঁয়াশা রয়েছে।

চার মাস আগে রাজের সংস্থা ‘জে এল স্ট্রিম’-এর জন্য প্রচার করতে দেখা গিয়েছে শিল্পাকে। যে সংস্থা এখন মুম্বাই পুলিশের নজরে। জানা গিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সেই সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন শিল্পার মা সুনন্দা সুরেন্দ্র শেঠি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজের দফতরে যে গুপ্ত আলমারি পাওয়া গিয়েছে, তাতে কিছু বাক্স ছিল। তার মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি মিলেছে। প্রথম কয়েক বার তল্লাশি চালিয়ে সেই আলমারি পাওয়া যায়নি, কারণ তা দেওয়ালের মধ্যে লুকনো ছিল। তা ছাড়া রাজও এই আলমারির বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেননি এর আগে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031