IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘গণহারে সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় প্রাণহানীর ঝুঁকি’

‘গণহারে সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় প্রাণহানীর ঝুঁকি’

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে গণহারে মার্কিনি ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় প্রাণহানীর ঝুঁকি আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘সরিয়ে নেয়ার প্রক্রিয়া প্রাণহানীর ঝুঁকিবিহীন নয়।’ খবর বিবিসির।

গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। এর পর থেকেই বিপুল সংখ্যক আফগান বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন। সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিবেশ। দেশ ছাড়ার জন্য মরিয়া আফগানরা বিমানের চাকার খাঁজে প্রবেশ করেন। এভাবে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

বিমানবন্দরে গুলিতে ও হুড়োহুড়ি করে পদদলিত হয়ে সব মিলিয়ে ১২ জন মারা যান। গত বুধ ও বৃহস্পতিবার বিমানবন্দরমুখি আফগানদের স্রোত কম থাকলেও শুক্রবার তা আবার বেড়ে যায়। তালেবানরা আফগানদের দেশ ছেড়ে না যাওয়ার অনুরোধ করলেও তারা তা শুনছেন না।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন কাবুল থেকে মার্কিনি ও আফগানদের সরিয়ে নেয়ার প্রক্রিয়াকে ‘ইতিহাসের অন্যতম কঠিন উদ্ধার অভিযান’ বলে বর্ণনা করেন। তিনি জানান, এরই মধ্যে ১৩ হাজার মার্কিনিকে কাবুল থেকে সরিয়ে নেয়া হয়েছে। গত রোববার থেকে মার্কিন সামরিক বিমানে করে তাদের সরিয়ে নেয়া হয়।

বাইডেন বলেন, ‘কোনো মার্কিনি যদি দেশে ফিরতে চান, তাহলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী দেশ ছাড়তে ইচ্ছুক ৫০ থেকে ৬৫ হাজার আফগানদের ক্ষেত্রেও তাদের অঙ্গিকার রাখবে; তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

বাইডেন বলেন, ‘কোনো ভুল করবেন না; এ উদ্ধার অভিযান ভয়ঙ্কর। এতে আমাদের সশস্ত্র বাহিনীর ঝুঁকি আছে এবং এ অভিযান পরিচালনা করা হচ্ছে একটি কঠিন পরিস্থিতির মধ্যে।’ এ সময় তিনি বলেন যে, জীবনের ঝুঁকি নেই – এ কথা তিনি বলতে পারবেন না।

সিএনএনের খবরে বলা হয়, এতো দ্রুততর সময়ে আফগানিস্তানের আশরাফ গানি সরকারকে হটিয়ে কাবুলের ক্ষমতা দখল করবে তালেবান, এমনটা ভাবেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি স্বীকার করেছেন, তাদের ধারণার চেয়ে আগেই পতন হয়েছে আফগানিস্তানের (আফগান সরকারের)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31