IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> কোমায় থেকেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি

কোমায় থেকেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি

ধূমকেতু নিউজ ডেস্ক : সুলতানা আশিক যখন করোনাক্রান্ত হন, তখন তিনি ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। করোনার কারণে ৪৬ দিন আইসিইউতে ছিলেন তিনি। কোমায় থাকা অবস্থাতেই অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তার দুই সন্তানের।

বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তঃসত্ত্বা সুলতানা করোনাক্রান্ত হওয়ার পর প্রথমে লুটনের ডানস্টেবল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি কোমায় চলে যায়। ওই হাসপাতালেই অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তান জন্ম দেন সুলতানা। সন্তানদের জন্মের পর সুলতানার অবস্থা আরও খারাপ হয়।তখন তাকে কেমব্রিজের রয়েল প্যাপওয়ার্থ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে তার সন্তানদের লুটনেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

কোমা থেকে ওঠে তিনি টের পান তার সন্তানদের জন্ম হয়ে গেছে। এরপর ভিডিও কলের মাধ্যমে সন্তানদের দেখেন তিনি। আর সন্তানদের জন্মের ৪১ দিন পর তাদের কোলে নিতে পারেন তিনি।

সুলতানা যখন করোনাক্রান্ত হন তখন ইংল্যান্ডে অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। এখন অবশ্য ইংল্যান্ডে অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news