IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপির সময়ে কোন মন্দিরে নির্বিঘ্নে পুজা অর্চনা করতে দেয়া হয়নি : শাওন

বিএনপির সময়ে কোন মন্দিরে নির্বিঘ্নে পুজা অর্চনা করতে দেয়া হয়নি : শাওন

ধূমকেতু প্রতিবেদক, ভোলা : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ৯২ সালে এই এলাকার বিএনপি দলীয় একজন সাংসদের প্রত্যক্ষ মদদে সারাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা হয়েছে। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ঘর বাড়ি লুটপাট ও অগ্নি সংযোগ করে তাদের এদেশ থেকে বিতারিত করা হয়েছে। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে কোন মন্দিরে নির্বিঘ্নে পুজা অর্চনা করতে দেয়া হয়নি।

তিনি বলেন, পুজার সময়গুলোতে তারা ভয় ও আতঙ্ক নিয়ে গোপনে মন্দিরে এসে পুজা করতো। অথচ, শেখ হাসিনা সরকার যখনেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তখনেই এদেশের হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন থেকে শুরু করে সামাজিক, নাগরিকসহ সকল অধিকার আদায় করতে পেরেছে।

মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরও বলেন, জাতির পিতার ভাষনে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের হিন্দু মুসলমানরা একসাথে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করেছে। যে কারনে পৃথিবীর ইতিহাসের কম সময়ে স্বাধীন হওয়া রাস্ট্রের নাম বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামীলীগের নির্বাচনী ইসতেহার অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা।

এসময় এমপি শাওন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত উপজেলার ১৫ টি পুজামন্ডপে ৫শ কেজি করে চাল এর ডিও এবং নিজস্ব তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা করে প্রতিটি পূজামন্ডপে প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, শহিদুল্যাহ কিরণ, রাসেল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31