IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্গাপূজায় গয়েশ্বর রায়ের বাড়িতে বেড়াতে গেলেন নসরুল হামিদ

দুর্গাপূজায় গয়েশ্বর রায়ের বাড়িতে বেড়াতে গেলেন নসরুল হামিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে বেড়াতে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামে রায়বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। পরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে দুপুরের খাবারও খান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তিনটি ছবি দিয়ে লিখেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গয়েশ্বর দা’র বাড়িতে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আজ দুপুরে ওনার (গয়েশ্বর চন্দ্র রায়) বাড়িতে গিয়েছিলাম। একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। সেখানে প্রায় ঘণ্টাখানেক ছিলাম। আমি প্রতিবারই পূজায় যাই, এটা নতুন কিছু নয়।

তিনি বলেন, ‘আমি ২৫ বছর ধরে রাজনীতি করি, তার (গয়েশ্বর) বাড়িতে প্রতিবারই যাওয়া হয়। তারাও তো আমার অনুষ্ঠানে আসেন। আমি তো সবার এমপি। আমি বিএনপিরও এমপি, আওয়ামী লীগেরও এমপি। সব দলের এমপি আমি। কেরানীগঞ্জের সব জনগণের এমপি আমি। প্রতিমন্ত্রী সরকারের। আমার কর্তব্য হচ্ছে, সবার অনুষ্ঠানে, সবার আমন্ত্রণে যাওয়া।’

কেরানীগঞ্জের এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকায় আরও ২০টির বেশি পূজামণ্ডপে যাবো, তাদের (সনাতন ধর্মাবলম্বী) বাড়িতে যাবো। কে কোন দল করে সেটা আমরা দেখার বিষয় নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেটা মানার চেষ্টা করি।’

প্রতিমন্ত্রী বিএনপি নেতার বাড়িতে মিষ্টি উপহার নিয়ে গিয়েছিলেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয় আজ দুপুরের দিকে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরের রায়বাড়ি মন্দিরে যান। এটা বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজামণ্ডপ। স্যার তাদের বাড়িতেও যান এবং কিছু সময় কাটান।’

বর্তমান পরিস্থিতিতে গয়েশ্বর চন্দ্রের বাড়িতে যাওয়ায় প্রশংসা কুড়িয়েছেন নসরুল হামিদ। ফেসবুকে তার ওই স্ট্যাটাসে এক ঘণ্টার মধ্যে আট হাজারের বেশি লাইক পড়েছে। মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৩০০ জন। যার বেশিরভাগই প্রশংসামূলক।

ফেসবুক ব্যবহারকারী আসাদু্ল্লাহ তুষার মন্তব্যের ঘরে লিখেছেন, ‘রাজনীতি ও ধর্মীয় সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ।’ আরিফ মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সম্পর্কটা এমনি হওয়া উচিত… শুভকামনা রইলো।’

শাহরিয়ার নিপুণ নামে আরেকজন লিখেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির খুব ভালো একটি দৃষ্টান্ত।’ সাগর দেব লিখেছেন, ‘রাজনৈতিক সৌন্দর্য’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31