IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় ৪ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজার ১০০ জন। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৩৫৬ জনের শরীরে। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪১ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারস-এর সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯ লাখ ১৪ হাজার ৯২ জনে এবং শনাক্ত ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৫ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এ নিয়ে দেশটিতে ৮৪ লাখ ৪৯ হাজার ১৬৫ জনের করোনা শনাাক্ত এবং ১ লাখ ৩৮ হাজার ৫৮৪ জনের মৃত্যু হয়েছে।

শনাক্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৪৭ জনের করোনা সংক্রমণ ঘটেছে। মারা গেছেন ১৬১ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে ৯৯৭ জন মারা গেছেন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩০৩ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৯২ হাজার ৬৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৩১২ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৬৫ জনের। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ৩২১ জন।

প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত একদিনে দেশটিতে ১২৫ জন মারা গেছেন এবং রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৩৮ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগী বেড়ে ২ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনে এবং মৃত্যু ৬ লাখ ৩ হাজার ৩২৪ জনে দাঁড়ালো।

এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ১৯৯ জন, তুরস্কে ১৮৬ জন এবং ইউক্রেনে ২১৯ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩১৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৩২১ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31