IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন’

‘রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা রুখতে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বলেও জানান তিনি।

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা জানান। এরআগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ রাসেলের কবলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহিদদের কবরেও শ্রদ্ধা জানানো হয়।

তিনি বলেন, গতকাল (রোববার) রাতে পীরগঞ্জের একটি জেলেপাড়ায় আগুন দিয়েছে, মন্দিরে হামলা হয়েছে। গবাদি পশুর পর্যন্ত সেখানে প্রাণহানি হয়েছে। এরকম নৃশংসতম হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে, আগুন দিয়ে যাচ্ছে। ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা উদ্ভব। কাজেই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১২ বছরে দুর্গাপূজার হাজার হাজার মণ্ডপে কোনো হামলার ঘটনা ঘটেনি। অথচ এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে তাণ্ডব করেছে।

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে খোঁজখবর নিচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেখানকার প্রশাসন ও আমাদের সঙ্গেও প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন। দলীয় পর্যায়েও আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে।

তিনি বলেন, শেখ রাসেলের জন্মদিনে আমাদের শপথ হোক বাংলাদেশের উন্নয়ন ও অর্জন এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক অপশক্তি বিষবৃক্ষ যে ডালপালা গজিয়েছে। এই বিষবৃক্ষের ডালপালাসহ সবকিছু উপড়ে ফেলতে হবে।

বনানী কবরস্থানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজ্জামেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল ও আব্দুস সবুর প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31