IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারা
Home >> টপ নিউজ >> প্রবাস >> সুদানে সেনা অভ্যুত্থান, প্রধানমন্ত্রীসহ গ্রেপ্তার ৫

সুদানে সেনা অভ্যুত্থান, প্রধানমন্ত্রীসহ গ্রেপ্তার ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : সুদানে অন্তর্বর্তী সরকারের সদস্য ও অন্যান্য বেসামরিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন সময় এ ঘটনা ঘটলো যখন দেশটিতে একটি অভ্যুত্থান হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রধানমন্ত্রী আবদালাহ হামদক রয়েছেন। এদের সবাইকে নিজ নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। সোমবার বিবিসি এ খবর জানায়।

এটি এখনো পরিষ্কার নয় যে, কারা তাদের আটক করেছে। তবে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে সোমবার ভোররাতের দিকে। দেশটির সেনাবাহিনী এ নিয়ে এখনো কোন মন্তব্য করেনি। তবে গনতন্ত্রপন্থী দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে। তারা সমর্থকদের সেনা অভ্যুত্থান প্রতিহত করার আহবান জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদালাহ হামদক।

রাজধানী খার্তুমে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে রাস্তায় ক্ষুব্ধ জনতার বিক্ষোভের ছবি প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে শহরের একজন বাসিন্দা জানান, শহরজুড়ে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণকে বাইরে চলাচলে বাধা দেয়া হচ্ছে। খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ।

বছর দুই আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমার-আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকে বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের মধ্যে বিবাদ তৈরি হয়। যদিও তারা ক্ষমতা ভাগাভাগি করে আসছিল।

তবে গত মাসে ওমার-আল-বাশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকে দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এ মাসের শুরুতে অন্তর্বর্তী সরকারের বিরোধীরা রাস্তায় আন্দোলন নেমে সেনাবাহিনীকে ক্ষমতা নিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিল। গনতন্ত্রপন্থীরা বলছে, এ আন্দোলন আসলে ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীর সংগঠিত প্রচেষ্টা।

অন্তর্বর্তী সরকারের বিরোধীরা গতমাসে বিক্ষোভ করে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। তবে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ায় গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা বেশ পড়ে গেছে।

রয়টার্সের ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা রাজধানী খর্তুমে সড়ক অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্র বলছে, অভূত্থানের খবরে তারা উদ্বিগ্ন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ