IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সিরাজগঞ্জ উপ-নির্বাচনে কবিতা জয়ী

সিরাজগঞ্জ উপ-নির্বাচনে কবিতা জয়ী

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম।

সহকারী রিটানিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামছুজ্জোহা জানান, ১৬০টি কেন্দ্রের সবক’টির ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মেরিনা জাহান কবিতা ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৩৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির মোটরকার প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৭৮০টি। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৮টি। ভোট দেওয়ার হার শতকরা ২৬.৪৯%।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৬০টি ভোটকেন্দ্রেই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানান জেলা নির্বাচন অফিসার মো. শহীদুল ইসলাম।

গত ২ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31