IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

ভারতের হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি সরকারি হাসপাতালের শিশুওয়ার্ডে আগুন লেগে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ভোপালের কমলা নেহরু শিশু হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

মধ্যপ্রদেশের চিকিৎসা শিক্ষা বিষয়ক মন্ত্রী বিশ্বাস সারং বলেন, বিশেষ নবজাতক পরিচর্যা কেন্দ্রে (এসএনসিইউ) অগ্নিকাণ্ডে ৪ শিশু মারা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুন লেগে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বিশ্বাস সারং বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর অন্যদের সঙ্গে দ্রুত আমরাও ঘটনাস্থলে পৌঁছাই। ওয়ার্ডের ভেতরটা ছিল অন্ধকার। আমরা শিশুদের অন্য ওয়ার্ডে সরিয়ে নেই।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডয়চে ভেলে জানায়, নবজাতক ওয়ার্ডে আগুন লাগার পর হাসপাতাল কর্মীরা দ্রুত সেখান থেকে শিশুদের সরিয়ে নিতে থাকেন। কিন্তু তার মধ্যেই তিন নবজাতক আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। চিকিৎসার আগেই তাদের মৃত্যু হয়। আরেক সদ্যজাতকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে পাঠানো হয়। পরে তারও মৃত্যু হয়।

ঘটনার পর দুঃখপ্রকাশ করেছেন রাজ্যেরমুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কয়েকটি শিশুকে বাঁচানো গেল না, এটা দুঃখের। মৃত শিশুদের পরিবার পিছু চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।’

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথ উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন। মঙ্গলবার শিবরাজ জানিয়েছেন, অতিরিক্ত মুখ্যসচিব মুহাম্মদ সুলেইমানের নেতৃত্বে তদন্ত কমিটি গড়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31