IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে কথা কাটাকাটির জের ধরে সপ্তম ও পঞ্চম পর্বের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক মো. মুনির।

আহতরা হলেন, মো. ফজলে রাব্বি (১৭), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), বাপ্পারাজ তালুকদার। এর মধ্যে ফয়েজ উদ্দিন এবং মাইদুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইনস্টিটিউটের সপ্তম পর্বের সিনিয়রদের ৫ পর্বের জুনিয়ররা সম্মান না করায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জেরে রাত ১টার দিকে পঞ্চম পর্বের জুনিয়ররা সিনিয়রদের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক মো. মুনির বলেন, ‘ছোট বিষয় নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়। এতে ১০ জন আহত হয়েছেন। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক উল্লাহ বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারির ঘটনায় ১০ জন চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে ফয়েজ উদ্দিন এবং মাইদুল হাসান নামের দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31