IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গোপনে ইসরাইল সফর করলেন লিবিয়ার বিদ্রোহী নেতার ছেলে

গোপনে ইসরাইল সফর করলেন লিবিয়ার বিদ্রোহী নেতার ছেলে

ধূমকেতু নিউজ ডেস্ক : লিবিয়ার যুদ্ধবাজ বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে গত সপ্তাহে গোপনে ইসরাইল সফর করেছেন।

ইহুদিবাদী দেশটির পত্রিকা হারেৎসের এক প্রতিবেদনে বলা হয়, তেলআবিব সফরের সময় তিনি ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে— ইসরাইলের সমর্থন পাওয়া। খবর আরব নিউজের।

দুবাই থেকে লিবিয়ায় ফেরার পথে সাদ্দাম হাফতার সংক্ষিপ্ত সময়ের জন্য ইসরাইল সফর করেন। তিনি ব্যক্তিগত বিমান ডসাল্ট ফ্যালকন জেটে করে দুবাই থেকে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন।

আগামী মাসে লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার ইহুদিবাদী ইসরাইল সফর করলেন। তবে এই সফরে ইসরাইলের কোনো কোনো কর্মকর্তার সঙ্গে হাফতারের ছেলে বৈঠক করেছেন তাদের নাম উল্লেখ করেনি দৈনিক হারেৎজ।

সাদ্দাম হাফতারের এই সফরের মূল বিষয় ছিল ইহুদিবাদী ইসরাইলের সামরিক ও কূটনৈতিক সমর্থন আদায়। এর বিনিময়ে তার বাবা খলিফা হাফতার ক্ষমতায় এলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31