IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ভারতকে এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে’

‘ভারতকে এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া বলেছে, ভারতের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাশিয়ার সামরিক ও কারিগরি সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ আজ রোববার দুবাইতে বিমান প্রদর্শনী উদ্বোধনের আগে এ কথা বলেছেন।

তিনি আরও জানিয়েছেন, এর আগে ঘোষিত সময়সূচী অনুযায়ী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করা হবে।

একটি সূত্র জানিয়েছে, আগামী মাসেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রথম চালান সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এস-৪০০ নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয় ২০১৮ সালে। চুক্তি অনুযায়ী ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ৫টি ইউনিট পাবে ভারত। এর মধ্যেই ২০১৯ সালে প্রায় ৮০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে রাশিয়াকে।

রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এর আগে তুরস্কের কাছে এস-৪০০ বিক্রি করেছে রাশিয়া। এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে দেশটি।

এছাড়া, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পুতিনের ভারতে যাওয়ার কথা রয়েছে। গত বছরেই রুশ প্রেসিডেন্টের এ সফরের কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সে সময় পরিকল্পনা স্থগিত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31