IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> বিনোদন >> শীতেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া

শীতেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই দুই তারকার বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। বি-টাউনে অনেকদিন ধরেই আলোচনা রয়েছে তাদের বিয়ে ও বাগদান নিয়ে।

এর আগে গুঞ্জন উঠেছিল, চলতি বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধছেন রণবীর-আলিয়া। পরে আবার এমন খবরে জল ঢেলে দেয় টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটি জানায়, আগামী বছর এপ্রিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।

এবার এক পাপারাজ্জির বরাতে বলিউড লাইফ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ মাসের শেষ সোমবার, অর্থাৎ ২৯ নভেম্বর রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে এই জুটির বাগদানের অনুষ্ঠান হতে চলেছে।

গতকাল শনিবার পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হন রণবীর। এ সময় বাগদানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে এড়িয়ে যান ঋষি কাপুর পুত্র।

এর আগে গত বছর এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, করোনাকাল শেষ হলে আলিয়া ভাটকে তিনি বিয়ে করবেন এবং দ্রুতই সেই ধাপে তিনি পৌঁছাতে চান।

জানা গেছে, আগামী কয়েক মাস বেশ ব্যস্ত সময় পার করবেন আলিয়া ও রণবীর। কারণ নতুন বছরে তাদের কমপক্ষে চারটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা।

একইসঙ্গে আলিয়ার মুক্তির অপেক্ষায় আছে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’, ‘ডার্লিংস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ের জন্য দিল্লিতে গেছেন আলিয়া।

অন্যদিকে, রণবীরের হাতে রয়েছে ‘শমসেরা’, ‘এনিমেল’ ও লাভ রঞ্জনের নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমা।

তবে নভেম্বরে এই তারকা জুটির বিয়ের আয়োজন দেখা না গেলেও ভিকি কুশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের খবরে এখন মুখরিত বলিউড পারা। যদিও তারা দুজনই এমন খবর উড়িয়ে দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31