IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরানের ওপর নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ’

‘ইরানের ওপর নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ’

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলেছেন, ইরানের বিরুদ্ধে একতরফাভাবে দেওয়া নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ, এগুলো প্রত্যাহার করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরাব্দুল্লাহিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

মেভলুত চাভুসগ্লু বলেন, ইরানের বিরুদ্ধে আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমরা ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হওয়ার খবরে খুবই খুশি। আলোচনার ইতিবাচক ফল আমাদের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি এ অঞ্চলের স্থিতিশীলতার জন্যও জরুরি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির স্থবিরতা কাটাতে সব পক্ষ যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বিশেষ করে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যারা চুক্তি থেকে সরে এসেছে।

চাভুসগ্লু আঞ্চলিক বিষয়গুলো নিয়ে সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় সংকট নিরসনে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ইরাক আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েমেনে সংকট এখনও রয়ে গেছে। দক্ষিণ ককেশাস এলাকার স্থিতিশীলতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ নিষেধাজ্ঞার কারণে নানাবিধ সংকটে পড়েছে ইরান। নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বাণিজ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে জটিলতাসহ নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে ইরানকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31