IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউরোপে মার্চে আরও ৭ লাখ মানুষের করোনায় মৃত্যু হতে পারে

ইউরোপে মার্চে আরও ৭ লাখ মানুষের করোনায় মৃত্যু হতে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে ইউরোপজুড়ে। মহামারি শুরুর প্রথম কয়েক ধাপে লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব এসব বিধিনিষেধ চালু করে করোনা ঠেকানোর চেষ্টার কমতি ছিল না বিশ্বনেতাদের। এবার আসছে মার্চ মাসে আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে করোনা। সেই শঙ্কার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে ইউরোপে মার্চে সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে করোনায়। সে হিসেবে শুধু ইউরোপে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়িয়ে যতে পারে। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লুগ বলেন, ইউরোপে করোনার সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চিন্তিত। সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হচ্ছে, ইউরোপে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজার দুইশোতে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। যুক্তরাজ্যসহ গোটা ইউরোপে মোট মৃত্যু এখনই ১৫ লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলছে ডব্লিউএইচও। বলা হচ্ছে, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিমাত্রায় উদ্বেগজনক’।

ইউরোপের অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানিতে যে ভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে তা ঠেকাতে এখনও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নেই। যদিও অস্ট্রিয়ায় আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে, করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধ মানতে নারাজ দেশগুলোর সাধারণ মানুষ। ফলে আন্দোলন-বিক্ষোভও অব্যাহত রয়েছে ইউরোপের কয়েকটি দেশে। ঘটেছে সহিংসতার ঘটনাও। আটকও হয়েছেন বেশ কয়েকজন।

মার্চে আরও ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে ইউরোপে

ইউরোপের দেশগুলোতে ফের করোনা বাড়তে থাকায় জার্মানি ও ডেনমার্ক সফরে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) দেশটির সংক্রামক রোগ নিয়ন্ত্রক সংস্থা (সিডিসি) ও প্রশাসনের তরফ থেকে এ তথ্য জানানো হয়। সিডিসি-র তালিকায় জার্মানি, ডেনমার্ক ছাড়া ইউরোপের অন্য দেশগুলোরও নাম রয়েছে, যেমন, অস্ট্রিয়া, ব্রিটেন, বেলজিয়াম, গ্রিস, নরওয়ে, সুইজারল্যান্ড, রোমানিয়া, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।

মার্চে আরও ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে ইউরোপে

পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। দ্রুত সংক্রমণশীল ডেলটা ধরনের কারণে ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে তারা। এ ছাড়া ইউরোপের অনেক দেশে স্বাস্থ্যবিধি শিথিল করায়ও সংক্রমণ বাড়ার কারণ হিসেবে দেখছে সংস্থাটি।

এদিকে, করোনা ঠেকাতে ৫-১১ বছরের বাচ্চাদের করোনার টিকা দেওয়া শুরু করেছে ইসরায়েল। বয়স্ক লোকজনকে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে করোনা ঠেকাতে আরও বাড়তি সতর্কতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31