IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে কোন মহল : ফখরুল

অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে কোন মহল : ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই গুজবগুলোর কোন ভিত্তি নেই। এখনো কিছু গুজব ছড়াচ্ছে। আমার মনে হয়, এটা অত্যন্ত কৌশলে কোন মহল গুজবগুলো ছড়াচ্ছে। যা অসৎ উদ্দেশ্যে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, আমি গতকালও আপনাদেরকে বলেছি। উনি এখন ওই অবস্থাতেই আছেন। স্টিল ভেরি ক্রিক্যাল। ডাক্তার সাহেবরা মনিটরিং করছেন, তাদের পক্ষ যেটা সম্ভব সেই চিকিৎসা দেয়া হচ্ছে।

‘এখন যে অবস্থা আছেন, তাকে সরকার এই মুহূর্তেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন। সমস্ত ক্ষমতা সরকারের। এজন্য সমস্ত দায় সরকারের। আর আমরা বারবার বলেছি, দেশের জনগণও এখন বিশ্বাস করেন যে- সরকারের ইচ্ছে নেই তিনি বেঁচে থাকুক। সেকারণে এখন পর্যন্ত তার বাইরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না।’

ফখরুল বলেন, আজকে শুধু মাত্র গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, বিরাজনীতিকরণের জন্য, জনগণের দাবি যাতে নিয়ে এই নেত্রী সামনে আসতে না পারেন- সেজন্য আজকে যখন বিদেশে তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন (তার চিকিৎসকরা বলছেন) তখন তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আর আইনগত বিষয়ে কোথাও কোন বাধা নেই।

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার যে অবদান, এদেশে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দলের নেতার আছে বলে আমি মনে করি না। আজকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করে, তিন বছর কোন চিকিৎসা না দিয়ে আজকে তাকে প্রায় মৃত্যু দিকে ঠেলে দেয়া হয়েছে।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মনির হোসেনসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31