IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> মাত্র ১০ দিনে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

মাত্র ১০ দিনে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন


ধূমকেতু নিউজ ডেস্ক : দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। মাত্র ১০ দিনে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম নতুন প্রজাতির ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে রিপোর্ট করেছিল। ‘ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ (ইসিডিসি) বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে মাত্র দশ দিনে ১২ থেকে ৩০ টি দেশে সংক্রমিত হয়েছে ওমিক্রন প্রজাতির করোনা।

ডেল্টার থেকেও দ্রুত গতিতে এই প্রজাতি সংক্রমিত হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছেন বিজ্ঞানীরা। তবে নতুন প্রজাতির সমস্ত তথ্য এখনো পাওয়া যায়নি। বিজ্ঞানীরা গবেষণা করছেন। এই প্রজাতি কতটা ভয়ংকর তাও এখনো স্পষ্ট নয়।

তবে ইসিডিসি বৃহস্পতিবার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে ওমিক্রন মূল সংক্রমক স্ট্রেন বা ডমিন্যান্ট স্ট্রেনে পরিণত হতে পারে। এখন করোনার মূল সংক্রমক স্ট্রেন ডেল্টা।

ওমিক্রন তার জায়গা নিয়ে নিতে পারে বলেই মনে করা হচ্ছে। বস্তুত, ইউরোপে নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, আগামী কিছুদিনের মধ্যে ইউরোপে যত করোনা ধরা পড়বে তার অর্ধেকই হবে ওমিক্রন।

ইসিডিসি এদিন দাবি করেছে, আফ্রিকার বোতসোয়ানায় ১১ নভেম্বর প্রথম ওমিক্রন পাওয়া গেছিল। এরপর তা দক্ষিণ আফ্রিকায় ছড়ায়। দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা অবশ্য এখনো বলতে পারেননি, কবে সেখানে প্রথম ওমিক্রন পাওয়া যায়। তবে গত বেশ কিছুদিন ধরেই যে সেখানে করোনার নতুন উপসর্গ দেখা যাচ্ছিল, তা জানিয়েছেন চিকিৎসকরা।

তারই উপর ভিত্তি করে ২৪ নভেম্বর প্রথম তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ বিষয়ে জানায়। ইসিডিসির ধারণা তার বেশ কিছুদিন আগে থেকেই ওমিক্রন আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছিল।

ওমিক্রন ছড়িয়ে পড়ার পরেই ইউরোপ এবং অ্যামেরিকা নতুন করে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্ত বিমান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও ওমিক্রনের সংক্রমণ আটকানো যায়নি। মাত্র ১০ দিনে ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন প্রজাতির ভাইরাসটি। ভারতেও ওমিক্রন ধরা পড়েছে।

তবে ওমিক্রনের জন্য আবার কড়াকড়ি শুরু হতে পারে বলে জানিয়েছেন ইসিডিসির ডিরেক্টর অ্যান্ড্রিয়া অ্যামন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, সংক্রমণ রোধে বৈজ্ঞানিক পদ্ধতির উপর জোর দেওয়া হচ্ছে। টিকাকরণ, বুস্টার ডোজের কথা বলা হচ্ছে বিভিন্ন দেশকে। তবে একই সঙ্গে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ববিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।

সূত্র: ডয়েচে ভেলে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31