IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কোভিড: বুকের দুধে এন্টিবডি

কোভিড: বুকের দুধে এন্টিবডি

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড থেকে সুস্থ হওয়ার পর একজন নারীর বুকের দুধে কি এন্টিবডি তৈরি হয়? যদি হয় তাহলে তা কতদিন পর্যন্ত থাকে? আর একজন নারী যদি আক্রান্ত হওয়ার আগেই কোভিডের টিকা নেন, তাহলে কি তার বুকের দুধে এন্টিবডি তৈরি হয়? এই বিষয়গুলো জানতেই বিজ্ঞানী স্বাস্থ্যসেবা কর্মী এবং নতুন মায়েদের মধ্যে আগ্রহের শেষ নেই।

যদিও প্রাপ্তবয়স্কদের তুলনায় ছোটদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার হার অনেকটাই কম এবং তুলনামূলক খুব সংখ্যক আক্রান্ত শিশুদেরই হাসপাতালে ভর্তি হতে হয়। তারপরও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদি কোভিড থেকে সুস্থ হওয়ার পর এবং টিকা নেওয়ার পর বুকের দুধে এন্টিবডির সৃষ্টি হয় তাহলে ধরেই নিতে হবে শিশুরা কোভিড থেকে সুরক্ষিত থাকবে।

কী বলছে গবেষণা?

গবেষকরা বলছেন, সম্প্রতি কিছু গবেষণায় কোভিড সংক্রমণের পর এন্টিবডি কমপক্ষে ছয় মাস ধরে বুকের দুধে অক্ষুন্ন থাকতে দেখা গেছে। কোনও কোনও ক্ষেত্রে তা দশ মাস পর্যন্তও থাকতে দেখা গেছে।

এমনকি যারা খুব সামান্য উপসর্গ নিয়ে কোভিডে আক্রান্ত হয়েছিলেন কিংবা যাদের কোনও উপসর্গ প্রকাশ পায়নি তাদের ক্ষেত্রেও বুদের দুধে এন্টিবডি পাওয়া গেছে।

এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত নন কিন্তু টিকা নিয়েছেন এমন নারীদের ক্ষেত্রেও টিকা নেওয়ার পরে বুকের দুধে উল্লেখযোগ্য মাত্রায় এন্টিবডি পাওয়া গেছে।

এক্ষেত্রে এন্টিবডি কতদিন স্থায়ী হয় তা জানতে হলে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা। তবে তা ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় বলেই ধারণা তাদের।

এটি আশ্চর্যের কিছু নয় যে, মা যদি কোভিডে আক্রান্ত হয়ে সেরে যান তাহলে তার শরীরে সৃষ্ট এন্টিবডি প্লাসেন্টা বা বুকের দুধের মধ্য দিয়ে শিশুর শরীরে যাবে। তবে এটি আশ্চর্যের বিষয় যে, কোভিডের টিকা নিলেও শরীরের পাশাপাশি বুকের দুধে এন্টিবডি পাওয়া যাচ্ছে।

আর সে ক্ষেত্রে এন্টিবডিতে ভরপুর বুকের দুধ কোভিড চিকিৎসার উপকরণ হিসেবে ব্যবহার করা যাবে কিনা সেটি নিয়েই এখন গবেষণা চলছে।

সূত্র: দ্যা কনভার্সেশন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ