ধূমকেতু নিউজ ডেস্ক : জার্মানিতে আনুষ্ঠানিকভাবে অ্যাঙ্গেলা ম্যার্কেল জমানার অবসান হচ্ছে আজ। জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাচ্ছেন ওলাফ শলৎস। এরপর শপথ নেবে নতুন মন্ত্রিসভা। খবর ডয়চে ভেলের।
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে গোপন ব্যালটের ভোটে শলৎসের চ্যান্সেলর হওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। বুন্দেসটাগ প্রেসিডেন্ট ব্যার্বেল বাস এ ভোটের সূচনা করেন। তবে এ ভোটকে সাধারণত আনুষ্ঠানিকতা হিসাবেই দেখা হয়।
গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্যবামপন্থী এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিনস এবং নব্যউদারপন্থী এফডিপির সঙ্গে জোট গঠনের চুক্তি করে।


