IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছ‘

‘আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছ‘

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জাজনক। দুর্ভাগ্য, আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়। তারা এখন দানবে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিন্তু দেশ চালায় না, দেশ চালান আমলারা। তারা গণতন্ত্রের বাইরে দেশ পরিচালনা করছে।

দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ‘আওয়ামী লীগ’ শব্দকে এখন গালি হিসেবে ব্যবহার করে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

চায়ের দোকানে বসলে কে আওয়ামী লীগ আর কে বিএনপি, তা বোঝার উপায় হিসেবে তিনি বলেন, যে লোকটা সবচেয়ে জোরে কথা বলছে আর অশ্লীল কথা বলছে, ওই লোকটাই হচ্ছে আওয়ামী লীগ।

‘লজ্জা হয়, দুঃখ হয় সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রী কী ভাষায় কথা বলেন। এটাই কিন্তু আওয়ামী লীগের আসল চেহারা।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, উনি এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বাইরে থাকলে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জাগিয়ে তুলতেন। সরকার তা ভয় পায়। চিকিৎসকরা বলছেন, তার বাইরে যাওয়া প্রয়োজন। সরকার তাতে কর্ণপাত করছে না, উল্টো তারা শিষ্টাচারবিবর্জিত কথা বলছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে শুধু কথায় হবে না। যে আন্দোলন আমরা করছি তার গতিপ্রকৃতিকে আরও কঠোর করতে হবে। দুর্বার আন্দোলন করে তাকে মুক্ত করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, এখন সময়টা কঠিন। এখন কাজ করতে চাইলেও করা যায় না। এখন একটা সভা করতে চাইলেও করা যায় না। কৃষক দলের এ সভা প্রেসক্লাবে হওয়ার কথা ছিল কিন্তু তা বাতিল করে দিয়েছে। রাস্তায় দাঁড়ালে পুলিশ অত্যাচার করবে। তবে এর মধ্য দিয়েই উঠে দাঁড়াতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31