IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বঙ্গবন্ধুর নামে তুরস্কের পার্ক

বঙ্গবন্ধুর নামে তুরস্কের পার্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পার্ক উদ্বোধন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্ক’ নামের উদ্যানটি দেশটির সর্ববৃহৎ এবং এটি রাজধানীর কাচোরায় অবস্থিত। এর আয়তন ৩৩ হাজার স্কয়ার মিটার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই পার্ক নির্মাণ করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় এই পার্ক উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের প্রচেষ্টায় পার্কটি নির্মাণ করে তুরস্ক।

এ উপলক্ষে পার্ক এলাকায় একটি সভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস, আঙ্কারার ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান প্রমুখ।

পার্কটি ঘুরে দেখা গেছে, কয়েকটি পৃথক মাঠ নিয়ে পুরো প্রাঙ্গণটি কয়েকটি ভাগে বিভক্ত। প্রতিটি মাঠকে তার দিয়ে বিশেষ বেড়া দেওয়া হয়েছে। তাতে ফুটবল মাঠ, বাস্কেট বল মাঠ, ব্যাডমিন্টন মাঠ, ব্যায়ামাগার, শিশু কর্নার ও ওয়াকওয়েসহ সব ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। রাতে খেলার জন্য পার্কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। পার্কটিকে সবুজায়ন করতে নতুন করে গাছ লাগানো হয়েছে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আজ তুরস্কে বঙ্গবন্ধুর নামে সর্ববৃহৎ পার্ক উদ্বোধন করা হয়েছে। আমরা দুই দেশ এবং দুই সিটি করপোরেশন একত্রে কাজ করবো।’ এ সময় তিনি আঙ্কারার মেয়রকে ঢাকায় আমন্ত্রণ জানান।

সরেজমিন দেখা গেছে, উদ্বোধনের পর শিশুদের পদচারণায় পার্কটি মুখরিত হয়ে ওঠে। কনকনে শীতের মাঝেও প্রতিটি মাঠে খেলাধুলা করছে শিশুরা। হাঁটাহাঁটি করছেন আশপাশের বৃদ্ধারা। মাঠটি উন্মুক্ত করে দেওয়ায় বেশ খুশি স্থানীয়রা।

এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় আঙ্কারার বুলভার্ডের চার রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়।

তার আগে আঙ্কারার মেয়র মনসুর ইয়াবাসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন আতিকুল ইসলাম। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, ‘আজ আমাদের জন্য একটি গর্বের দিন। তুরস্কের রাজধানী আঙ্কারায় আমরা বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করতে পেরেছি। এটি দেশের বাইরে জাতি হিসেবে বাংলাদেশের মান উজ্জ্বল করেছে।’

মেয়র আরও জানান, ঢাকার বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে কামাল আতাতুর্ক সরণি রয়েছে। সড়ক সংলগ্ন পার্কটি কামাল আতাতুর্কের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি। আমরা তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছি। তারা যখন সময় দেবে তখন সেটি উদ্বোধন করা হবে।

এর আগে রোববার (১২ ডিসেম্বর) মেয়র আতিক তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তান্বুল থেকে আঙ্কারার উদ্দেশে রওনা দেন। গত ১০ ডিসেম্বর ঢাকা থেকে তুরস্কে যান তিনি। ১৪ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31