IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘নির্বাচন কমিশন নিয়ে সংলাপ সংলাপ খেলা চলছে’

‘নির্বাচন কমিশন নিয়ে সংলাপ সংলাপ খেলা চলছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে সংলাপ সংলাপ খেলা চলছে। কমিশন গঠন করে লাভ নেই, আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু ভোট করতে পারবে না।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর স্কুল মাঠ প্রাঙ্গণে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকার না থাকলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। সমাধান হচ্ছে বর্তমান সরকারের পদত্যাগ। পরবর্তীতে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত হলে জনতা রাজপথে নামবে। সেই ভয়ে খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। এমনকি খালেদা জিয়ার জীবন রক্ষায় বিদেশে চিকিৎসার যে পরামর্শ ডাক্তাররা দিয়েছেন সরকার তাও শুনছে না।

ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তিতে আইনের দোহাই দিলেও নিজেরাই বেআইনিভাবে জোর করে ক্ষমতায় বসে আছে। ১৪ বছর ধরে বেআইনি কাজ করে দেশকে আস্তাকুঁড়ে পরিণত করেছে সরকার।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুন সালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মাহবুবুল আনাম স্বপন ফকির, সাঈদ সোরহাব, ওবায়দুল হক নাসিরসহ জেলা বিএনপির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31