IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন : খন্দকার মোশাররফ

খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন : খন্দকার মোশাররফ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করেছে। আজকে সরকার সাময়িকভাবে তার কারা মওকুফ করে তাকে বাড়ি রাখার সুযোগ দিয়েছিল। কিন্তু তিনি আজকে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশ ভাবমূর্তি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার প্রসঙ্গে তিনি বলেন, আমরা আন্দোলন করছি। সারা দেশের বুদ্ধিজীবীরা দাবি করেছেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র দাবি ও আহ্বান করছে, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য সরকারের যে বাধা, সেই বাধাটা যেন তুলে নেয়।

‘বাধাটা কী? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে— আইনের বিষয়। আমি মনে করি, বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পথে একমাত্র বাধা হচ্ছে সরকার। আইন নয়। কারণ ৪০১ ধারায় বেগম খালেদা জিয়া আজকে যে অবস্থানে আছেন, সেখানে লেখা আছে— সরকার ইচ্ছা করলে সাময়িক সাজা মওকুফ করতে পারে শর্তসহ অথবা শর্তহীন।’

বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য বলেন, আজকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা এমন যে, জনগণ ও আমাদের এত দাবির পরও একটি শর্ত উঠিয়ে দিতে পারে না। আইনের কথা বলছে। এখানে আইনের কিছু নেই।
আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31