IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> সীমান্ত কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান

সীমান্ত কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও দেশটির সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করবে পাকিস্তান। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তালেবান ও পাকিস্তানি সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়া সত্ত্বেও ওই বেড়া নির্মাণের কাজ বন্ধ করবে না ইসলামাবাদ।

তিনি বলেন, দু’দেশের মধ্যকার ডুরান্ট লাইন বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শেষ করা হবে।

১৮৯৩ সালে তৎকালীন বৃটিশ ভারতের সঙ্গে আফগান সরকারের স্বাক্ষরিত ডুরান্ট চুক্তি অনুযায়ী এই দুই দেশের মধ্যে যে লাইন টানা হয়েছিল সেটি ডুরান্ট লাইন নামে পরিচিত। বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এই লাইন অবস্থিত; যদিও এটি আন্তর্জাতিক সীমান্ত হিসেবে চিহ্নিত নয়।

পাকিস্তান এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে চিহ্নিত করে সেখানে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করলেও আফগানিস্তানের কোনো সরকার গত ১০০ বছরের বেশি সময় ধরে এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি। কারণ, ওই লাইনের মাধ্যমে পশতুন জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং কাবুল মনে করে, ডুরান্ট লাইন টানার ফলে ১০৩ বর্গকিলোমিটার ভূমি আফগানিস্তানের হাতছাড়া হয়ে গেছে।

সম্প্রতি ডুরান্ট লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে তালেবান ও পাকিস্তানি সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া, গত সপ্তাহে আফগানিস্তানের নানগারহার প্রদেশের সীমান্তে ডুরান্ট লাইন বরাবর পাকিস্তানকে একটি সামরিক স্থাপনা নির্মাণে বাধা দিয়েছে তালেবান সীমান্তরক্ষীরা।

এর মধ্যেই গত শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কুনার প্রদেশের নিরাপত্তা সূত্রগুলো জানায়, পাকিস্তানি সেনারা প্রদেশটির একাংশে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। এই হামলায় কোনো আফগান নাগরিক হতাহত না হলেও অবকাঠামোর ক্ষতি হয়েছে।

ওই ঘটনার পর তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খরাজমি বলেছেন, এরপর যদি সীমান্তের ওপার থেকে একটি ক্ষেপণাস্ত্রও আঘাত হানে তাহলে আমরা তার জবাব দেব এবং চুপ করে বসে থাকব না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31