IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> রাতে সোয়েটার পরে ঘুমালে কী হয়?

রাতে সোয়েটার পরে ঘুমালে কী হয়?

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনের বেলায় রোদের কড়া মেজাজে আবহাওয়া গরম থাকলেও রাতে বেশ ভালোই ঠান্ডা লাগছে। যে কারণে একাধিক কম্বলও গায়ে জড়াচ্ছেন অনেকে। তাতেও যেন কারও কারও শীত মানছে না। বাঙালিরা এমনিতেই একটু শীত কাতুরে হয়। তাই তো ঘুমাতে যাওয়ার আগে সোয়েটার পরেই বিছানায় যাচ্ছেন।

শীতের পোশাকের মধ্য অন্যতম হলো সোয়েটার। ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচতে এ সময় সবাই কমবেশি সোয়েটার পরেন। তবে যারা সোয়েটার পরে ঘুমাতে যাচ্ছেন তাদের পড়তে পারেন মারাত্মক সমস্যায়। ভারী পোশাক পরে রাতে ঘুমালে স্বাস্থ্যের একাধিক ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সোয়েটার পরে ঘুমালে কী কী সমস্যা হতে পারে-

ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচতে ভারী কাপড় পরলেও ঘুমানোর সময় হালকা পোশাক পরুন। উষ্ণতার পরিবর্তনে সংবহনতন্ত্রের নালীর সংকোচন ও প্রসারণ হয়। ভারী সোয়েটার পরে ঘুমালে অনেক সময় খুব দ্রুত বেড়ে যায় শরীরের তাপমাত্রা। বাইরের ঠান্ডার পর আচমকা এই তাপমাত্রা বেড়ে যাওয়া সংবহনতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে তারা রাতে সোয়েটার পরে ঘুমাতে যাবেন না একেবারেই।

রাতে সোয়েটার পরে ঘুমাতে গেলে ত্বক শুষ্ক হয়ে যায়। এমনিতেই আমাদের দেশে শীতের আবহাওয়া বেশ শুষ্ক থাকে। ফলে অতিরিক্ত শুষ্কতা থেকে এক্সিমার মতো ত্বকের রোগও হতে পারে।

অতিরিক্ত উষ্ণতা ডায়াবিটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। সাধারণত সোয়েটার যে ধরনের উপাদানে তৈরি হয় তা তাপমাত্রার রোধ হিসেবে কাজ করে। কাজেই সাধারণ সুতির পোশাকের থেকে অনেক বেশি তাপমাত্রা সংরক্ষিত হয় এতে।

যারা রাতে মোজা পরে ঘুমান তাদের জন্যও একই কথা। উলের মোজা পরে ঘুমোনোও ভালো অভ্যাস নয়। উল তাপমাত্রা ধরে রাখার জন্য উপযোগী হলেও ঘাম শোষণ করতে পারে না একেবারেই। ফলে পায়ে ঘাম জমে যাওয়ার সমস্যা হয়। এতে পায়ে নানা রকম জীবাণু জন্ম নেয়। যা থেকে হতে পারে নানা চর্মরোগ।

শিশুদের ক্ষেত্রেও এই অভ্যাস এড়িয়ে চলুন। ঠান্ডা থেকে বাঁচাতে শিশুদের অনেকেই ঘুমের সময়ও গরম পোশাক পরিয়ে রাখেন। কিন্তু এতে উপকরের বদলে অপকারই হয় বেশি। গরমে ঘেমে শিশুর বুকে ঠান্ডা বসে যেতে পারে।

সূত্র: হিন্দুস্থান টাইমস/ ইন্ডিয়া টুডে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31